ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে নদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

পীরগঞ্জে নদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


 পীরগঞ্জে নদীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁও: পীরগঞ্জে বন্ধুদের গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে মহাদেব রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গন নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজা খুজির ৩ ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা কোষারাণীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা কাঁটাবাড়ি গ্রামের সুবাস চন্দ্র রায়ে ছেলে মহাদেব রায়। মঙ্গলবার দুপুরে প্রতিবেশী ৭ বন্ধুর সঙ্গে বাড়ির পার্শ্ববতী টাঙ্গন নদীর আমবাড়ি ঘাটে গোসল করতে যায়। টাঙ্গন নদীতে গোসল করার সময় নদীর অথৈ পানির প্রবল শ্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় মহাদেব রায়। পরে অনেক খোঁজা খুজি করে ৩ ঘন্টা পর স্থানীয়রা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৫   ৮ বার পঠিত  |