ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

চাটমোহরে দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


 চাটমোহরে দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

পাবনা: চাটমোহরে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-সিডিও’ ২০২৫-২০২৬ অর্থবছরের মানব কল্যাণ কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে পৌরসদরের জিরোপয়েন্টস্থ কার্যালয়ে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।

বুধবার (২২ জুলাই) সকালে দু’জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। সিডিও’র সভাপতি রবিউল করিম রবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা।
সংক্ষিপ্ত বক্তব্য দেন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সিডিও’র কোষাধ্যক্ষ মোঃ ইউনুস আলী প্রমূখ।

শেষে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে ে আতাউর রহমান এবং ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা দক্ষিণপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজ আলী। এ সময় সংস্থাটির কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংস্থাটির সাধারণ সম্পাদক কে, এম, বেলাল হোসেন বলেন, ‘বিভিন্ন সময় আমরা সদস্যদের অনুদানের আর্থিক অনুদানের তহবিল থেকে দুঃস্থ, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণের আওতায় চোখে লেন্স সংযোজন, শরীরের বিভিন্নস্থানে থাকা টিউমার অপারেশন, অসুস্থ মানুষের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে শিক্ষা অনুদান সহায়তা করেছি।

আমাদের সেই মানবিক কার্যক্রম চালু রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধিনে ‘নাগরিক উন্নয়ন সংস্থা-সিডিও’ নামের এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেছি। এই সংস্থাটির মাধ্যমে আগামীতে আমরা বেকার যুবক ও যুব নারীদেরকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকার পাশাপাশি বৃক্ষরোপন, বাল্য বিয়ে, মাদকদ্রব্য প্রতিরোধে যুব সমাবেশ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:১০:৩৫   ১২০ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত



আর্কাইভ