ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সাড়ে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান

পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সাড়ে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান


মোকাদ্দেস হায়াত মিলন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬


 পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে সাড়ে ৯ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
ঠাকুরগাঁও: পীরগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পীরগঞ্জ শাখার উদ্যোগে অবসরকালীন ও মৃত্যুজনিত শিক্ষক কর্মচারীর মাঝে ৯ লক্ষ ৪০ হাজার টাকার আথিীক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার সভাপতি কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোহাগাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ফকিরগঞ্জ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মানিক, খনগাও বিশ্বাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্বরুপ আর্থিক সহায়তা হিসেবে মোট ৯ লাখ ৪০ হাজার টাকার তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ এখনও অবসর গ্রহণকারি একজন শিক্ষককে অবসরভাতা ও কল্যান ট্রাষ্টের টাকা পেতে কয়েক বছর লেগে যায়।

অবশ্য তারেক রহামনের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার এ ব্যাপারে তৎপর। অবসর গ্রহণের পর বাংলাদেশ শিক্ষক সমিতি পীরগঞ্জ শাখার উদ্যোগে অবসরকালীন ও মৃত্যুজনিত শিক্ষক কর্মচারীর মাঝে তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষকদের কল্যাণে বাংলাদেশ শিক্ষক সমিতির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:০৩   ৬৪ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
পীরগঞ্জে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদুর
পীরগঞ্জে পেয়াজ চাষীদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ
তিস্তায় পাথর উত্তোলনে প্রশাসনের অভিযানে ধ্বংস করা হলো অবৈধ সরঞ্জাম
পীরগঞ্জে নজরুল বর্ষ পালনে আলোচনা সভা



আর্কাইভ