ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা

ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


‎

ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহরের যানজটপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
‎

ৎবৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাত।
‎

সভায় বক্তব্য দেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান, ভেড়ামারা রেলবাজার বণিক সমিতির সভাপতি হাজী মহাসিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, রেলবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামিম রেজা ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা; আমিরুল ইসলাম মান্নান, সাবেক ছাত্রনেতা হাদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. এস. আল হুসাইন সোহাগ। সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
‎

বক্তারা বলেন, ভেড়ামারা শহরের ক্রমবর্ধমান যানজট জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা সমাধানে প্রশাসন, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
‎

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক মো. আমিরুল আরাফাত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন।
‎

পরিদর্শনকালে অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল, অনিয়ন্ত্রিত সিএনজি ও অটোরিকশা চলাচল এবং ব্যস্ত মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।
‎

এ সময় ইউএনও মো. আমিরুল আরাফাত সিএনজি, অটোরিকশা ও বাস মালিক সমিতির নেতাদের সড়কে শৃঙ্খলা বজায় রেখে যান চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসনের দেওয়া নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎

তিনি আরও জানান, শহরের যানজট নিরসনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ দখল উচ্ছেদ, সড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
‎

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলেন, কার্যকরভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ভেড়ামারা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:৩৬   ১১১ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর
● হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ ২
● নবীনগরে জমি দখলের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে, মাছ লুটের দাবি
● হাতিয়ায় দুর্গাপুজা উপলক্ষে বি এন পির পক্ষ থেকে ৩৪টি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান



আর্কাইভ