ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার লালমোহনে নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা পটুুয়াখালী বিএনপিতে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে উত্তাপ দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দশমিনায় গরু চুরি করে গাড়িতে তোলার সময়ে জনতার হাতে আটক ২


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬


ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

ময়মনসিংহ: ফুলপুর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন কার্যক্রম,স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় সনদবিহীন নার্স ও টেকনিশিয়ান নিয়োগসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

অভিযানে আশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সিটি জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা করে,পপুলার ডায়াগনস্টিক সেন্টার,ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম জানান রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১২:৪৯   ১৩৪ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
বৃক্ষ হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের
ফুলপুরে ৪ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
তারাকান্দায় গ্রামাউসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ



আর্কাইভ