![]()
ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে প্রায় ২৫ কেজি ওজনের একটি চিত্রা হরিণ আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে সেটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে বন বিভাগ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামের বাতানখালি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বন বিভাগ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ লোকালয়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা।
বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করেও বনের দিকে না যাওয়ায় স্থানীয় লোকজন মিলে সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেয়।
পরে বন বিভাগের মনপুরা পড়াকোড়াকিয়া বিটের লোকজন গিয়ে অক্ষত অবস্থায় তাদের কাছ থেকে হরিণটি উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, গত কয়েকদিন ধরেই মেঘনা নদীর পানি কিছুটা বৃদ্ধি থাকায় উপজেলার আশেপাশের সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে ভেসে এসে লোকালয়ে আটকা পড়ে হরিণটি।
মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণী।
ঘটনাস্থল থেকে উদ্ধারের পর আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এটি সুস্থ অবস্থায় রয়েছে। ফলে বিকেল নাগাদ মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করবো।
বাংলাদেশ সময়: ০:৩০:০৫ ৮ বার পঠিত |