ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা মনপুরায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল বঙ্গভবনে বিদায়ের আবহ প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল কাউখালীতে জমে উঠেছে চারা বিক্রির হাট, মৌসুমে কোটি টাকার কেনাবেচা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা কাঁঠালিয়ায় রথযাত্রা উৎসব হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি!


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল

মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর জানাতে সংবাদ সম্মেলনে তাকে নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মো. সাহাবুদ্দিন ‘মাফিয়া সরকারের আমলে’ রাষ্ট্রপতি নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি তিনি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণের পর সংসদ ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন স্পিকার। একই ব্রিফিংয়ে তিনি নিশ্চিত করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

ব্রিফিংয়ের শেষ দিকে রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে স্পিকার বলেন, ‘আমার মনে হয়, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি তিনি সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।’

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্পিকার বলেন, লিখিতভাবে রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতার পাশাপাশি তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন।

স্পিকার বলেন, এসব শারীরিক জটিলতা এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদে স্পিকারের দপ্তরে পৌঁছে দেন। পরে বিকেল ৫টায় প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, সংবিধানের ৫০ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র তার কাছে দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ০:২১:৩৯   ৪ বার পঠিত  |   







ঢাকা থেকে আরও...


মো. সাহাবুদ্দিনকে নিয়ে স্পিকার মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল
বঙ্গভবনে বিদায়ের আবহ প্রস্তুতি শেষ, পদত্যাগ করছেন রাষ্ট্রপতি
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
ভূঞাপুরে জুলাই যোদ্ধাদের জন্য দোয়া ও আলোচনা সভা
কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ



আর্কাইভ