ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৬ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষাতগ্রস্ত দুই পরিবাররক ইউএনও’র আর্থিক সহায়তা

ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষাতগ্রস্ত দুই পরিবাররক ইউএনও’র আর্থিক সহায়তা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


-‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ জুলাই রবিবার আনুমানিক ভোর রাত ৩:৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ওই গ্রামের মোঃ আয়নাল ও আনারুল পিতা: ইদবার আলী দুটি পরিবারের বসতবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবার দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব হয়ে পড়েছে।

‎দুর্ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে এবং ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ডক্টর নূরুল আমীন জসিম। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দিন, ভেড়ামারা পৌরসভা আমীর হাবীবুর রহমান এবং জুনিয়াদহ ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. সাইদুর রহমানসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

‎এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে সরকারি সহায়তার ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

‎স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ আগুন লাগার কারণে পরিবার দুটি ঘরের কোনো আসবাবপত্র বা মূল্যবান জিনিসপত্র বের করার সুযোগ পায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণ জানা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৮   ৬ বার পঠিত  |