ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


‎

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির  বিক্ষোভ

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বিকেলে ভেড়ামারা শহর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল সম্প্রতি ফেসবুক লাইভে এসে বিএনপির শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় নেতাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদে রবিবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
‎
‎পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাদলের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিজার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম সাজু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াশিম আকরাম।
‎
‎সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন সাবেক মেয়রের মুখে এই ধরনের অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
‎
‎বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।
এন/ আর‎

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৪   ৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
● কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ
● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে
● ঘুষ দাবির প্রতিবাদে থানায় মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে



আর্কাইভ