ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬


ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ভোলা: লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টির কারণে কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত ও চলাচলের অনোপযোগী হয়ে পড়েছিল। এতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল চরমভাবে ব্যাহত হয় এবং চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। জনদুর্ভোগের এমন পরিস্থিতিতে এগিয়ে এলেন ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক মো. মিলন হাওলাদার।

মিলন হাওলাদারের সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অর্থায়নে ওই ক্ষতিগ্রস্ত রাস্তায় বালু ও খোয়া (ইটের টুকরা) ফেলার ব্যবস্থা করেন। তার এই সময়োপযোগী ও মানবিক পদক্ষেপে বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে এবং এলাকার মানুষ স্বস্তির সাথে যাতায়াত করতে পারছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, বৃষ্টির কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে তারা চরম বিপাকে পড়েন। এ বিষয়ে অনেকের কাছেই সাহায্য চেয়েও কোনো সাড়া মেলেনি। তবে সমাজসেবক মিলন হাওলাদার কথা রেখেছেন এবং নিজ উদ্যোগে আমাদের চলাচলের সমস্যা দূর করার স্থায়ী ব্যবস্থা করে দিয়েছেন। আমরা তার এই মহৎ কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪২   ৬৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ