ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

লালমোহনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


 লালমোহনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা
ভোলা: লালমোহন উপজেলায় ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি, সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদারসহ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৫:৪৭:০৮   ৪ বার পঠিত  |