ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা

ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬


 ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ:ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (২৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম

অভিযানে অনুমোদন ছাড়া রাস্তা দখল করে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে দুটি মামলায় ৮ হাজার টাকা এবং মানসম্মত খাদ্য পরিবেশন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।মক্কা স্টোর,সাবিল মেশিনারিজ আল সৌদিয়া হোটেলকে জরিমানা করা হয়েছে।

অভিযানে ফুলপুর থানা পুলিশ সহযোগিতা করে।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৮   ৫ বার পঠিত  |