ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে পর্যটকের মৃত্যু

বরিশাল: উজিরপুরে লাল শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম (২৫) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা-ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শাপলার বিলে ঘুরতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে যান রাকিবুল ইসলাম।

সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করলেও দীর্ঘ সময় পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বন্ধু বাপন মিস্ত্রী জানান, ২০ থেকে ২৫ জন বন্ধু মিলে সকালে উজিরপুরের শাপলার বিল ঘুরতে আসেন। সেখানে একটি নৌকায় রাকিবুলসহ ১০ থেকে ১২ জন বিলের মাঝখানে যান।

একপর্যায়ে অসাবধানতাবশত রাকিবুল পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক ডা. রেজাউলের ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ০:০৩:০৯   ৪ বার পঠিত  |