ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
‎কুষ্টিয়া: ‎গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ জুলাই দুপুরে ভেড়ামারা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়।

‎অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশেদ হাসান। অভিযান চলাকালীন বাজার তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা অবস্থায় মোট ০৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

‎পরবর্তীতে জব্দকৃত এই আফ্রিকান মাগুর মাছগুলো স্থানীয় ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বিনামূল্যে বিতরণ করে দেওয়া হয়।

‎অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, ক্ষতিকর ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের তৎপরতা অত্যন্ত জরুরি। দেশীয় মাছের জীববৈচিত্র্য রক্ষা এবং জনস্বার্থ বজায় রাখতে আগামী দিনগুলোতেও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় এই আইন প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৫৩   ৩২ বার পঠিত  |