ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


‎ভেড়ামারায় মৎস্য আইনে অভিযানে ৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
‎কুষ্টিয়া: ‎গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৯ জুলাই দুপুরে ভেড়ামারা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়।
‎
‎অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশেদ হাসান। অভিযান চলাকালীন বাজার তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা অবস্থায় মোট ০৭ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়।

‎পরবর্তীতে জব্দকৃত এই আফ্রিকান মাগুর মাছগুলো স্থানীয় ফজলুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বিনামূল্যে বিতরণ করে দেওয়া হয়।
‎
‎অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান, ক্ষতিকর ও নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের তৎপরতা অত্যন্ত জরুরি। দেশীয় মাছের জীববৈচিত্র্য রক্ষা এবং জনস্বার্থ বজায় রাখতে আগামী দিনগুলোতেও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় এই আইন প্রয়োগকারী অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৫৩   ১৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ
● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে
● ঘুষ দাবির প্রতিবাদে থানায় মারধরের অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে
● নিরাপদ ঘরের অপেক্ষায় পাইকগাছার বৃদ্ধ সাকাত মোড়ল ও অসুস্থ স্ত্রী



আর্কাইভ