![]()
নীলফামারী: ডিমলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিমলা থানা পুলিশ।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল শালহাটি এলাকায় পরিচালিত একটি জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলামসহ ৮জনকে জুযার খেলার সরঞ্জামসহ হাতেনাতে আটক করা।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং- ৩৭, তাং- ৩০ জুলাই-২০২৬।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৯:৪৬ ৭ বার পঠিত | ● আটক ● জুয়ারি ● ডিমলা