ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন

কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি  সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন

পিরোজপুর: কাউখালীতে ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী স্বেচ্ছাসেবী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের মৌখিক (ভাইবা) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা সভাকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীরা নির্ধারিত এ ভাইবা পরীক্ষায় অংশ নেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ৩টি সুপারভাইজার পদের বিপরীতে ৩৮ জন এবং ২৮টি তথ্য সংগ্রহকারী পদের বিপরীতে ৩৪৭ জন প্রার্থী আবেদন করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়নভিত্তিক পৃথক পৃথক বোর্ডে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থীদের ভাইবা গ্রহণ করা হয়।
পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী বলেন, “পরীক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল ছিল। কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়া মেধা ও যোগ্যতার ভিত্তিতেই কর্মী নির্বাচন করা হচ্ছে বলে আমাদের বিশ্বাস।
অন্য আরেক পরীক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “ফ্যামিলি কার্ড শুমারির মতো একটি গুরুত্বপূর্ণ ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমরা আনন্দিত। নিরপেক্ষভাবে সঠিক কর্মী বাছাই করা হলে মাঠপর্যায়ে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, “ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সঠিক ও দক্ষ কর্মী নির্বাচনের লক্ষ্যেই আমরা কাজ করছি। আশা করছি, এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য কর্মী নির্বাচিত হবেন এবং তাঁদের হাত ধরে কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:৫৭   ৬৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ