![]()
কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ মাদক ‘ই-স্কাফ’ (ESkuf) সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ভেড়ামারা থানাধীন কাজীহাটা কলোনীপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ শান্ত আলী (২৪)। সে ওই গ্রামের মোঃ জিয়ারুল সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ রাশিদুল হাসান ও পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শান্ত আলীর বসতবাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির দক্ষিণ পাশে একটি একচালা টিনের ছাউনির নিচে ধানের গোলার ভেতর লুকিয়ে রাখা ২০ বোতল ই-স্কাফ সিরাপ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৪:২০:০৭ ৪ বার পঠিত | ● ই-স্কাফ ● গ্রেপ্তার ● ভেড়ামারা ● যুবক ● সিরাপ