ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২০ বোতল ই-স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

ভেড়ামারায় ২০ বোতল ই-স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


ভেড়ামারায় ২০ বোতল ই-স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
‎কুষ্টিয়া: ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ মাদক ‘ই-স্কাফ’ (ESkuf) সিরাপসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
‎
‎৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ভেড়ামারা থানাধীন কাজীহাটা কলোনীপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ শান্ত আলী (২৪)। সে ওই গ্রামের মোঃ জিয়ারুল সরদারের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ রাশিদুল হাসান ও পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শান্ত আলীর বসতবাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির দক্ষিণ পাশে একটি একচালা টিনের ছাউনির নিচে ধানের গোলার ভেতর লুকিয়ে রাখা ২০ বোতল ই-স্কাফ সিরাপ উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:২০:০৭   ১০১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল
● ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
● কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ
● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে



আর্কাইভ