ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » ছুটিতে বাড়ী ফেরা হলো না শিক্ষক আবদুর রহিমের

ছুটিতে বাড়ী ফেরা হলো না শিক্ষক আবদুর রহিমের


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


 ছুটিতে বাড়ী ফেরা হলো না শিক্ষক আবদুর রহিমের

ঝালকাঠি: সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফেরা হলো না ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত কাঁঠালিয়ার শিক্ষক এবিএম আবদুর রহিমের (৫২)। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বরিশাল থেকে একটি মাহেন্দ্র গাড়ী যোগে গ্রামের বাড়ি ফেরার পথে (রাত ৯টার দিকে) রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী নামক স্থানে পৌছালে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্স হয়।

এতে ঘটনাস্থালেই প্রাণ হারান শিক্ষক এবিএম আবদুর রহিম। নিহত আবদুর রহিম উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের বাসিন্ধা ও দুই কন্যা এক পুত্র সন্তানের জনক ছিলেন।আবদুর রহিম চরমোনাই কোরআন শিক্ষাবোর্ডের ইংরেজি বিষয়ের শিক্ষক।
আজ শুক্রবার (৩১ জুলাই) বেলা ২টায় জানাজা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫৩   ৫১ বার পঠিত  |