ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ আলফাডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণলঙ্কার লুট মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের পরীক্ষাকেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন কাউখালীতে ইন্টারনেট সেবায় চরম ভোগান্তি, সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের ৩ জন শিক্ষার্থী জন্য ২১ জন শিক্ষক লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


 লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ভোলা: লালমোহনে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাচনাঈন মামুন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাতে লালমোহন থানার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খানের নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মো. হাচনাঈন মামুন (৩২)কে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাচনাঈন মামুনের বাবার নাম সিরাজ উদ্দিন এবং মায়ের নাম সমার্থ ভানু। তিনি চরভূতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

অভিযান চলাকালে হাচনাঈন মামুনের সহযোগী মো. মিজান (২৮), পিতা- সফি পঞ্চায়েত, সাং- চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা কারবারি কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৩৩   ৫১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু
কাউখালীতে ইন্টারনেট সেবায় চরম ভোগান্তি, সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি
ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস



আর্কাইভ