ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় উপকূল রক্ষা বাঁধে নতুন ভাঙনে প্লাবনের শঙ্কায়

কয়রায় উপকূল রক্ষা বাঁধে নতুন ভাঙনে প্লাবনের শঙ্কায়


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


কয়রায় উপকূল রক্ষা বাঁধে নতুন ভাঙনে প্লাবনের শঙ্কায়

খুলনা: কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের উপকূল রক্ষা বেড়িবাঁধে নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোত ও জোয়ারের চাপে বাঁধের একটি অংশ দ্রুত ক্ষয় হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা লবণাক্ত পানিতে প্লাবিত হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোবাদক ফরেস্ট স্টেশনের পাশের সরকারি পুকুরসংলগ্ন গোলখালী এলাকায় কয়েকদিন ধরে বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দিচ্ছে। প্রতিটি জোয়ারে নদীর প্রবল স্রোতে বাঁধের পাদদেশ থেকে মাটি সরে যাচ্ছে, ফলে ঝুঁকি আরও বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য, বাঁধটি ভেঙে গেলে দক্ষিণ বেদকাশীর কয়েকটি গ্রামের বসতবাড়ি, কৃষিজমি, মাছের ঘের এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতির মুখে পড়বে। অতীতেও একাধিকবার এই বাঁধ ভেঙে লবণাক্ত পানিতে এলাকা প্লাবিত হয়েছিল। সেই দুর্ভোগের স্মৃতি এখনও স্থানীয়দের মনে তাজা। তাই নতুন করে ভাঙন দেখা দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙনকবলিত স্থানটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাতক্ষীরা-২ বিভাগের ৩৮ নম্বর প্যাকেজের আওতায় বাস্তবায়নাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের অন্তর্ভুক্ত। তবে প্রকল্পের কাজ চলমান থাকলেও ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম অভিযোগ করে বলেন, “ছয় মাস আগে একই স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয়ভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় আবারও প্রায় ২০ মিটার এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ী আমির হামজা বলেন, “তিন নদীর মোহনায় অবস্থানের কারণে জোয়ারের সময় প্রচণ্ড পানির চাপ তৈরি হয়। এখনই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।”

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর পাশাপাশি স্থায়ীভাবে বাঁধ সংস্কার করতে হবে। অন্যথায় উচ্চ জোয়ার কিংবা বৈরী আবহাওয়ায় বড় ধরনের দুর্যোগ দেখা দিতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই স্থানে ঠিকাদারি কাজ দেরিতে শুরু হওয়ায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।”

উপকূলীয় এলাকার বাসিন্দারা বলছেন, হাজার কোটি টাকার টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলেও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে প্রকল্পের সুফল প্রশ্নের মুখে পড়বে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর বাঁধ ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৪:২৬:৩২   ৭৭ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা
ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা
পদ্মায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রদল নেতা মরদেহ উদ্ধার
ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ