ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


 রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবদল নেতাকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। শনিবার,১২ সেপ্টেম্বর সাড়ে ৬ টার দিকে উপজেলার মনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুজ্জামান জিকো বড়বাইশদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, উপজেলার মনিপাড়ায় ইয়াবা ও গাঁজার কারবারি করতেন তিনি। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বড়বাইশদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার বলেন, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত এ বিষয়ে আমরা অবগত ছিলাম না। তিনি বলেন, ‘গ্রেফতারের পর আমরা বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি ভালোভাবে জেনে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৬   ১০৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ