ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন

সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


 সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন

পাবনা: ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূর্ণবাসন সহায়তা খাতে এয়ার ফ্লো মেশিন স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণ সংক্রান্ত প্রনোদনা কর্মসূচি আওতায় পাবনার সুজানগরের কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের সভাপতিত্বে এ এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাবনা- ২ আসনের সংসদ সদস্য এডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান। উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুপ্রভা রানী, উপজেলা বিএনপির আহবায় আলহাজ্ব এ বিএম তৌফিক হাসান, উপজেলা বিএনপির সাবেক সেক্রটারী হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বিশ্বাস, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,অধ্যক্ষ নাদের হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, হারুন মন্ডল, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডলসহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ নষ্ট হওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, যা দেশের পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে আনবে এবং ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানির সুযোগ তৈরি করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৯:৫৯   ১ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ