ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বয়েজ মাস্টারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

পটুয়াখালী: দশমিনা উপজেলার ভাঙ্গনকবলিত তেঁতুলিয়া নদীর তীরবর্তী হাজির হাট এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। গত শুক্রবার রাতে মাইকিং করে এবং গতকাল ১২ সেপ্টেম্বর শনিবার বেলা ২টার দিকে সাইনবোর্ড স্থাপন করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
জানা গেছে, উপজেলার তেঁতুলিয়া নদীর তীরবর্তী হাজির হাট এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। ওই রাতেই বেড়িবাঁধ ভেঙে কৃষিজমি ও বসতঘর পানিতে প্লাবিত হয়। ঘটনার পর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ ভাঙ্গন দেখতে সেখানে আসা-যাওয়া করছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় ভাঙ্গন কবলিত এলাকায় স্থানীয় বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ হাবিবুর রহমান বলেন, ‘ভাঙ্গন কবলিত এলাকায় চার দিন ধরে উপচে পড়া জনস্রোত দেখা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে ঘুরতে আসা এক দম্পতির একটি শিশু ভাঙন দেখতে গিয়ে পড়ে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানাই। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার থেকে ভাঙ্গন কবলিত এলাকায় স্থানীয় বাসিন্দা ছাড়া বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকেল থেকে পুলিশও মোতায়েন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ‘ভাঙ্গন কবলিত এলাকায় গত মঙ্গলবার থেকে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ সেখানে আসা-যাওয়া করছে। অনেকে ফাটলের একেবারে সামনে বসে থাকেন। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
মাহমুদ হাসান মৃধা আরও বলেন, ‘ভাঙ্গন কবলিত এলাকায় স্থানীয় প্রশাসনের কার্যক্রম চলমান রয়েছে। জনসাধারণের নিরাপত্তার জন্যই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:২৫   ২৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন



আর্কাইভ