ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন। রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না তা জানারও চেষ্টা করেন তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হাসপাতালের চিকিৎসা সেবাকে আরও জনবান্ধব, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তাহলা ছাদীসহ সব চিকিৎসক ও নার্সকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা নিতে পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেন এবং চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন এবং প্রত্যেক রোগী যথাযথ চিকিৎসা সেবা পান—এ বিষয়টি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৯   ২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন



আর্কাইভ