ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক

হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বয়েজ মাস্টারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

পাবনা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ও গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে হাট খালী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সাগতা গ্রামে  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বয়েজ মাস্টারের নির্বাচনী এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রথমেই পাবনা দুই আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় হাটখালী ইউনিয়ন বাসির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে হাটখালী ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন হাটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বায়েজীদ আলম বয়েজ মাস্টারের বলেন,আমি হাটখালী ইউনিয়নের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

ইনশাল্লাহ আপনাদের মূল্যবান ভোটে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হলে হাটখালী ইউনিয়নের সব নাগরিক সমানভাবে সেবা পাবেন।কোনো বৈষম্য হবে না এবং সবাইকে সঙ্গে নিয়ে হাটখালী ইউনিয়নকে পরিকল্পিত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই।জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি জানিয়ে উঠান বৈঠকে হাটখালি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত অগ্রগতি, রাস্তাঘাটের উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি ।

এছাড়াও তিনি হাটখালী ইউনিয়ন বাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয়রা জানান, আলহাজ্ব মোহাম্মদ বায়েজীদ আলম বয়েজ মাস্টার একজন শিক্ষিত, সৎ,পরিশ্রমী ও ত্যাগী নেতা।তিনি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, হাট খালি ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, সাগতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পাশাপাশি হাটখালী ইউনিয়নের সর্ব স্তরের জনগণ যোগ্য প্রার্থী হিসেবে বয়েজ মাস্টারকে প্রথম পছন্দ হিসেবে এগিয়ে রেখেছেন।আতাউর রহমান মাস্টারের সভাপতিত্বে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ওয়াজেদ আলী কুনু মোল্লা,শাহাদত হোসেন মোল্লা, তোফাজ্জল হোসেন মজনু মন্ডল, আক্কাজ আলী শেখ,ডাক্তার আবুল কালাম, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মজিবর, আব্দুল আজিজ,আলিফ শেখ, শহিদুল সর্দার, মামুন সরদার, শাহ আলম মন্ডল, রফিকুল ইসলাম হাবুল, ফিরোজ শেখ,নজরুল মেম্বার, শহীদ শেখ, উজ্জল সরদার, সেলিম মন্ডল, মনসুর শেখ, আলিম শেখ, রফিক সরদার, রকিব মন্ডল, রাসেল শেখ, উজ্জল সরদার ও সোহাগ মোল্লা।উঠান বৈঠকে স্থানীয় জনগণ হাটখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে বয়েজ মাস্টারকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।এদিকে হাটখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বয়েজ মাস্টারের এ উঠান বৈঠক কে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫৪   ২ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার



আর্কাইভ