ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন কাঁঠালিয়ায় বিষপানের দুইদিন পর বৃদ্ধ নারীর মৃত্যু বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম

মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম

পাবনা: চাটমোহর উপজেলার মল্লিকবাইন গ্রামের চিহ্নিত মাদক কারবারী ওমর আলীর বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গ্রামবাসী ওমর আলীকে মাদক ব্যবসা ছাড়তে ১৫ দিনের আল্টিমেটাম দিলেও ওমর আলী তা অগ্রাহ্য করে ম্দাকদ্রব্যের কারবার অব্যাহত রাখে। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসী গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে লাঠিসোঁটা নিয়ে মাদক কারবারী ওমর আলীর বাড়িতে হামলা চালিয়ে ৩টি টিনের ঘর ভাঙ্চুর করেন।

স্থানীয়দের দাবি,ওমর আলী (৫০) ও তাঁর মেয়ে,মাসহ পরিবারের সদস্যরা চিহ্নিত মাদক কারবারি। পরিবারটি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা,গাঁজা বিক্রি করছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কয়েক দফা ওমর আলীসহ অন্যদের আটক করে কারাগারে পাঠিয়েছে। কিন্তু সে মাদক ব্যবসা ছাড়ছেনা। এলাকাবাসী তাদের মাদক বিক্রি করতে নিষেধ করেন। কিন্তু তা অমান্য করায় স্থানীয়রা তাদের বাড়িতে হামলা চারিয়ে বাড়িঘর ভাঙ্চুর করে।

এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন,‘দীর্ঘদিন ধরে ওমর আলীর পরিবার ইয়াবা ও গাঁজার কারবার করে আসছে। একটি পরিবারের জন্য এলাকার শত শত পরিবার নষ্ট হতে দেওয়া যাযনা। কোনো মাদক কারবারির সঙ্গে আপস করা হবেনা। হামলার সময় ওমর আলী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। খ্র পেয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসব বিষয়ে ওমর আলী বলেন, অন্যায়ভাবে আমার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমি এখন মাদক ব্যবসার সাথে জড়িত নাই। এঘটনার সুষ্টু বিচারও দাবি করেন তিনি।

চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, ওমর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। একাধিবার আটক হয়ে কারাগারে গেছে। কিন্তু মাদক ব্যবসা বন্ধ করেনি। বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িঘর ভাঙচুর করেছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৪:০৪   ২ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু



আর্কাইভ