ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন কাঁঠালিয়ায় বিষপানের দুইদিন পর বৃদ্ধ নারীর মৃত্যু বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি

চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি

পাবনা: চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও এডাপটর চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন। এই স্কুলের মাঠ সংলগ্ন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি অবস্থিত। এছাড়া স্কুলটি নৈশপ্রহরীও রয়েছে।

প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রোববার সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন কোন ল্যাপটপ নেই। জানালার গ্রিল কেটে চোর সবগুলো ল্যাপটপ নিয়ে গেছে। স্কুল ছুটিকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক আরো জানান, স্কুলে শরিফুল ইসলাম নামের একজন খন্ডকালীন নৈশপ্রহরী রয়েছে। তার দায়িত্বে থাকারই কথা।

উপজেলা আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপগুলো চুরি করা হয়েছে। সিসি ক্যামেরা থাকলেও, সেটি চোর উপরের দিকে তুলে দিয়ে চুরি সংঘটিত করেছে। চেয়ারের উপর চোরের পায়ের ছাপ রয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৪০:৩৮   ২ বার পঠিত  |   







রাজশাহী থেকে আরও...


হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭ ল্যাপটপ চুরি
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেফতার
রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু



আর্কাইভ