ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার

ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় বিপদজনক রেলসেতু ব্যবহার করছে মানুষ

টাঙ্গাইল: ভুঞাপুরে একটি সেতুর অভাবে কয়েক গ্রামের মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এতে নারী- শিশু ও শিক্ষার্থীসহ প্রায়

৬ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট একটি নৌকায় নদী পারাপার হয়ে থাকে। কেউ কেউ ব্যবহার করছে বিপদজনক রেলসেতু।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বামনহাটা পূর্ব, বেতুয়া, বেতুয় পলশিয়া কয়েকটি গ্রামের নারী ও শিশুসহ প্রায় 6 হাজার মানুষ প্রতিদিন উপজেলা শহর ও বিভিন্ন হাট-বাজারে যাতায়াত করে অতিরিক্ত অর্থ ও সময় নষ্ট ৩ কিলোমিটার ঘুরে।

লৌহজং নদীর রেলস্টেশনের পশ্চিম পাশে পশ্চিম ভূঞাপুর ও বামনহাটার পূর্ব অংশে দুইপাড়ে ২ টি সংযোগ সড়ক রয়েছে অথচ নেই একটি সংযোগ সেতু। এখানে একটি সেতু তৈরি করা হলে বামনহাটা পূর্ব, বেতুয়া ও বেতুয়া- পলশিয়ার প্রায় 6 হাজার মানুষ মাত্র ১ কিলোমিটার পথেই উপজেলা শহরে পৌঁছে যেতে পারে। এই সংযোগ সড়কটির অভাবে স্কুলগামী শিশু শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ রেলসেতু দিয়ে যাতায়াত করে। যা অত্যন্ত বিপদজনক। আবার সাধারণ জনসাধারণ ৩ কিলোমিটার ঘুরে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে যাতায়াত করছে।

বামনহাটা গ্রামের ইমরান মিয়া জানান, ছোট্ট এই নদীটির কারণে ব্যবসা বাণিজ্যসহ উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে পরিবহন খুব কষ্ট সাধ্য এবং ব্যয় বহুল। বেতুয়া গ্রামের আরশেদ আলী বলেন, স্কুলগামী ছোট্ট শিশুরা জীবনে ঝুঁকি নিয়ে রেলসেতু দিয়ে পার হয়। একটা সেতু হইলে শিশুরা নিরাপদে স্কুলে যাইতে পারতো।

ব্যবসায়ী সোহেল খান বলেন, বর্ষা মৌসুমে নৌকা দিয়ে পারপার হইতে পারলেও সমস্যা তখন বেশি হয়, যখন নৌকাও চালানো যায় না, কাপড় বাঁচিয়েও যাওয়া যায় না। রাতে বাড়িতে ফিরে আসা সব চেয়ে বেশি কষ্টের।

বামহাটা গ্রামের চাকুরিজীবি আশরাফুন্নাহার জানান, পশ্চিম ভূঞাপুরের রাজ্জাক কাউন্সিলরের বাড়ির মোড়ের উত্তরে লৌহজং নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘ দিনের। এই মহল্লার জনগণকে একটি সেতুর অভাবে ৩ কিলোমিটার ঘুরে উপজেলা শহর ও হাট বাজারে যেতে হয়। অফিসে যাতায়াতও কষ্টকর। দ্রুত সময়ের মধ্যে এখানে একটি সেতু তৈরির দাবি জানাচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫১   ২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার
দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার



আর্কাইভ