ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।

‎১৪ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার হিড়িমদিয়া এলাকার নীলগ্রাম বিলে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী এ অভিযান চালানো হয়।

‎অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। অভিযানকালে নীলগ্রাম বিল থেকে মাছের প্রজনন ও বংশবিস্তার ধ্বংসকারী ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা।

‎পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল হিড়িমদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎অভিযান পরিচালনায় ভেড়ামারা থানার এএসআই নিজাম উদ্দিনসহ পুলিশের একটি সঙ্গীয় ফোর্স এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

‎সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ক্ষতিকর ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দেশীয় মাছের অস্তিত্ব রক্ষা এবং জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

‎

বাংলাদেশ সময়: ১৯:৩৮:০৫   ৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল
● ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
● কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ
● ভেড়ামারায় অবৈধ ইটভাটার কিলন-চিমনি গুঁড়িয়ে কার্যক্রম বন্ধ
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যুদের কবল থেকে উদ্ধার ৫ জেলে



আর্কাইভ