ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিষপানের দুইদিন পর বৃদ্ধ নারীর মৃত্যু

কাঁঠালিয়ায় বিষপানের দুইদিন পর বৃদ্ধ নারীর মৃত্যু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় বিষপানের দুইদিন পর বৃদ্ধ নারীর মৃত্যুঝালকাঠি: কাঁঠালিয়ায় হেরিয়া বেগম নামের এক বৃদ্ধ নারী বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হেরিয়া বেগম (৬২) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের কৃষক ফজলে আলী হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মো.শাহীন খান জানান, সম্প্রতি ওই নারী তার বাবার বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের সরদার বাড়ীতে বেড়াতে যান। শুনেছি শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেখানে বসে সবার অজান্তে ঘরে থাকা ইদুর মারা ঔষধ খেয়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তার মৃত্যু হয়।

থানার ওসি আবু নাছের রায়হান জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত হবে।

এন, এন

বাংলাদেশ সময়: ২১:১৩:১৩   ১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৭ শিক্ষকের পদে কর্মরত ৪ জন



আর্কাইভ