ঝালকাঠি: কাঁঠালিয়ায় হেরিয়া বেগম নামের এক বৃদ্ধ নারী বিষপানের দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হেরিয়া বেগম (৬২) উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের কৃষক ফজলে আলী হাওলাদারের স্ত্রী ও তিন সন্তানের জননী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মো.শাহীন খান জানান, সম্প্রতি ওই নারী তার বাবার বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের সরদার বাড়ীতে বেড়াতে যান। শুনেছি শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেখানে বসে সবার অজান্তে ঘরে থাকা ইদুর মারা ঔষধ খেয়ে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে তার মৃত্যু হয়।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়না তদন্ত হবে।
এন, এন
বাংলাদেশ সময়: ২১:১৩:১৩ ৩ বার পঠিত | ● কাঁঠালিয়া ● নারী ● মৃত্যু