ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা

নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


কেওড়ার বাম্পার ফলনে

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে নির্জন স্থানে দিন-রাত মাদকসেবীদের আনাগোনার অভিযোগ, ইসকন মন্দিরে চুরি ও সিসি ক্যামেরা ভাঙচুর।পৌর এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পশ্চিমপাড়া ইসকন মন্দিরের পেছনের কাঠালবাগান এবং নবীনগর-ফতেহপুর সড়কের আশপাশের নির্জন এলাকাগুলোতে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, নবীনগর-ফতেহপুর সড়কের দক্ষিণ পাশে গাছগাছালিতে ঘেরা নির্জন স্থান এবং পশ্চিম পাশে কবরস্থানের আশপাশে দিন-রাত মাদকসেবী যুবকদের আনাগোনা দেখা যায়। সন্ধ্যার পর এসব স্থানে তাদের উপস্থিতি আরও বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর আশঙ্কা, এসব স্থানে মাদকের আড্ডা চলার কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়ছে। মাদকের আড্ডা বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান দাবি করেছেন তারা।

এরই মধ্যে পশ্চিমপাড়া ইসকন মন্দিরেও একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় তিন-চার মাস আগে মন্দিরে চুরি হয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ গত তিন দিন আগেও মন্দিরের একটি সিসি ক্যামেরা ভেঙে ফেলা এবং আরেকটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মন্দিরের সম্পাদক প্রাণ কৃষ্ণ দাস বলেন, “গত বৃহস্পতিবার রাতেও একজন চোরকে মন্দিরের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে। প্রায় প্রতিদিন রাতেই অপরিচিত লোকজন মন্দিরের আশপাশে আসে। মন্দিরের পেছনে হারাধন চৌধুরী নামে একজনের বাড়ি রয়েছে। ওই বাড়ির আশপাশেও রাতে লোকজনের আড্ডা বসে বলে আমরা দেখতে পাই।”

তিনি আরও বলেন, “মন্দিরের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এর আগে চুরি হয়েছে, এখন আবার সিসি ক্যামেরা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।”
স্থানীয়দের দাবি, মাদকের আড্ডার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নবীনগর-ফতেহপুর সড়কের নির্জন স্থানগুলোতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, মাদকের বিস্তার শুধু যুবসমাজকেই ধ্বংস করছে না, এর সঙ্গে চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধের ঝুঁকিও তৈরি হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৫   ১ বার পঠিত  |







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ