ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: ভেড়ামারায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছাঃ রেবেকা খাতুন (৫৪) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
১২ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের লেক ভিউ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রেবেকা খাতুন তার স্বামীর সাথে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেড়ামারা থানাধীন লেক ভিউ হোটেলের সামনে পৌঁছালে তিনি আচমকা মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এতে তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রেবেকা খাতুনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়েরই হেলমেট পরিধানসহ অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:২০:২১ ২৪ বার পঠিত | ● ভেড়ামারা ● মরদেহ