ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: সারাদেশের ন্যায় পটুয়াখালী বাউফলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে প তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা, র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার ও প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন ইউএনও সালেহ আহমেদ। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
র্যালিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
পরে ইউএনও সালেহ আহমেদের নেতৃত্বে পৌর শহরের বাউফল পাবলিক মাঠ সংলগ্ন কাঠের ফার্নিচার তৈরির এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেন ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এন/ এন
বাংলাদেশ সময়: ০:০১:১৪ ১৬ বার পঠিত | ● অভিযান ● ডেঙ্গু ● প্রতিরোধ ● বাউফল