ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। এসময় উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, ইউএইচএফপিও ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠোনের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫৭:১০ ৯ বার পঠিত |