ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা

দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা

ঢাকা: দোহারে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে এক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নওশিনা আরিফ।
রোববার দুপুরে উপজেলার দ্বিতীয় বৃহত্তম ‘মেঘুলা’ বাজারের মেসার্স পিন্টু স্টোরের মালিক সেন্টু লাল সাহাকে খোলা স্থানে সার রাখা,কিটনাশক, ক্যাশমেমো প্রদর্শনে ব্যর্থতা ও বিক্রয় রেজিস্ট্রার না রাখার দায়ে আদালত ভোক্তা অধিকার আইনে ২০০০/- টাকা জরিমানা প্রদান করেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে মেঘুলা বাজারের মেসার্স পিন্টু স্টোরে অভিযান চালানো হয়। এ সময়ে খোলা স্থানে সার রাখা, ক্যাশমেমো প্রদর্শনে ব্যর্থতা, বিক্রয় রেজিস্ট্রার না রাখার প্রমাণ পাওয়া যায়।পরে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি সেন্টু লাল সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশিনা আরিফ বলেন, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে সেসকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের ভোগান্তি নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এসময়ে উপস্থিতি ছিলেন দোহার উপজেলা কৃষি অফিসার নিয়াজ মোহাম্মদ মিঠুন ও দোহার থানা পুলিশ বাহিনী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৩:২৫   ১ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার



আর্কাইভ