ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
রংপুর:কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভধারণের ঝুঁকি ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জননী প্রকল্প’-এর স্কুল ডিবেট ক্যাম্পেইনের ইউনিয়ন/লোকাল পর্যায়ের বিতর্ক আগামীকাল ১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে।
“Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi Project)’ কর্মসূচির আওতায় এই স্কুল বিতর্ক ক্যাম্পেইন বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি KOICA-এর অর্থায়নে RDRS Bangladesh-এর বাস্তবায়নে এবং Save the Children-এর কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে। স্কুল বিতর্ক ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সুবর্ণরেখা লিমিটেড।
আগামীকালের কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় ধর্মেশ্বর মহেশয়া উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক অনুষ্ঠিত হবে। একই দিনে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়ও ইউনিয়ন/লোকাল পর্যায়ের বিতর্ক আয়োজনের সূচি রয়েছে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরী ও কমিউনিটির মধ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কিশোরী গর্ভধারণের ঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে।
স্থানীয় পর্যায়ের প্রতিটি বিতর্কে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্য থেকে সেরা দলগুলো পরবর্তী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। ক্যাম্পেইনের কাঠামো অনুযায়ী প্রতিটি উপজেলা থেকে স্থানীয় পর্যায়ের সেরা চারটি বিদ্যালয় উপজেলা পর্যায়ে উন্নীত হবে এবং পরবর্তীতে বিজয়ী দলগুলো জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
বিতর্কে ছেলে ও মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি আয়োজনকে শুধু একটি স্কুল প্রতিযোগিতা হিসেবে নয়, বরং বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে একটি সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৩৬:২৭ ১ বার পঠিত | ● রংপুর ● শুরু ● স্কুল বিতর্ক