ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা

কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬


কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জাতীয় পার্টি (জাপা) উপজেলা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ সেপ্টম্বর) বিকেলে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কাঁঠালিয়া প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (জাপা) উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান সিন্টু।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কেন্দ্রিয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও জেলা যুব সংহতির সেক্রেটারী মো.ইউনুছ আলী হাওলাদার, জেলা ছাত্র সমাজের আহবায়ক মো.মিজানুর রহমান, উপজেলা নেতা মো.আইউব আলী হাওলাদার, মো.চুন্নু মিয়া হাওলাদার, আবদুল আলীম ও মো.স্বপন মোল্লা প্রমূখ।

এদিন সন্ধ্যায় জেলার রাজাপুর উপজেলা জাতীয় পাটির আয়োজনে অনুরুপ এক সভা রাজাপুর বাইপাশ মোড় দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা শাখার আহবায়ক কামরুল ইসলাম দুলাল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রিয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও জেলা যুব সংহতির সেক্রেটারী মো.ইউনুছ আলী হাওলাদার, জেলা ছাত্র সমাজের আহবায়ক মো.মিজানুর রহমানসহ উপজেলার নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:১৩   ৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ