ঢাকা    শনিবার, ১ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় মহিলা দলের সাথে এমপির মতবিনিময় সভা

কাঁঠালিয়ায় মহিলা দলের সাথে এমপির মতবিনিময় সভা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


 কাঁঠালিয়ায় মহিলা দলের সাথে এমপির মতবিনিময় সভা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দল নেত্রী সাহেলী খানম।
মহিলা দল নেত্রী নেহা খানমের সঞ্চালনায়। সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সাংসদ ও বিএনপি কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.জালালুর রহমান আকন, সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মো.জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো.রুবেল মোল্লা, মহিলা দল নেত্রী হোসনেয়ারা গাজী, হাফজা আক্তার, কেয়া আক্তার ও রীমা আক্তার প্রমূখ।

এস/ আর

বাংলাদেশ সময়: ২২:৪০:৫৯   ৭ বার পঠিত  |