ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলি,দেহরক্ষী গুলি বিদ্ধ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলি,দেহরক্ষী গুলি বিদ্ধ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের গুলি,দেহরক্ষী গুলি বিদ্ধকুষ্টিয়া: ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটের ট্রায়াল দিতে গিয়ে সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে শরিফুল ইসলাম রবি (৩৮) নামে এক দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন। ৩১ জুলাই শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গোলাপনগর বাগগাড়ি পাড়া সংলগ্ন পদ্মা নদীতে এই হামলার ঘটনা ঘটে। আহত রবি মনি পার্কের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনিরের দেহরক্ষী এবং বাহাদুরপুর ইউনিয়নের মুসলিমপুর ফকিরপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের পুত্র।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি কিছুদিন আগে একটি নতুন স্পিডবোট কেনেন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় স্পিডবোটটি বিকল হয়ে পড়েছিল। পরবর্তীতে ঢাকা থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার এনে সেটিতে নতুন ইঞ্জিন স্থাপন করা হয়। শুক্রবার ভোরে নতুন ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষা (ট্রায়াল) করার জন্য স্পিডবোটটি নিয়ে তারা পদ্মা নদীতে নামেন।

ওত পেতে থাকা একদল সন্ত্রাসী আচমকা স্পিডবোটটি লক্ষ্য করে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে একটি গুলি রবির বাম হাতের পেশি ভেদ করে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায় এবং তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আহত রবিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন বিকেল ৩টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেহেতু ঘটনাটি নদীতে ঘটেছে, তাই এটি নৌ পুলিশের আওতাধীন বিষয় এবং তারাই এর তদন্ত করবে।

এদিকে লক্ষীকুণ্ডা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৩   ১৫৬ বার পঠিত  |         







খুলনা থেকে আরও...


সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম
মানবতার সেবায় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পাশে অসহায় মানুষের
পরীক্ষাকেন্দ্র আছে, নেই পর্যাপ্ত কক্ষ
দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা
ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ



আর্কাইভ