ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চ মাদকসেবীদের আড্ডাখানা

নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চ মাদকসেবীদের আড্ডাখানা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চ মাদকসেবীদের আড্ডাখানা

ঢাকা:কোটি টাকায় নির্মিত নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চ এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত ।
অনুসন্ধানে জানা যায়, নির্মানের পর থেকে ব্যবহার না করার ফলে অযত্নে আর অবহেলায় নষ্ট হচ্ছে ভবনের আসবাবপত্র। ভেঙ্গে ফেলা হয়েছে দরজা-জানালা। চুরি হয়েছে পানির মটর ও খুলে নেওয়া হয়েছে মুক্তমঞ্চের এসএস পাইপ।

নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির চত্বর ও মুক্ত মঞ্চ উদ্বোধনের পর হইতে ব্যবহার না করার কারণে বখাটে ও মাদকসেবীদের আড্ডাখানা পরিণত হয়েছে। গত ২০২৩ সালের ২৩ মার্চ উদ্বোধনের পর হইতে আজ পর্যন্ত কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। যে উদ্দেশ্যে শিল্পকলা একাডেমী ভবন ও মুক্তমঞ্চ নির্মাণের করার মধ্য দিয়ে এ অঞ্চলের সুষ্ঠ শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে আধুনিক মুক্ত মঞ্চ অডিটরিয়ামে এবং নাট্যচর্চার স্থান করা হলেও যথাযথ ব্যবহার করা না করার ফলে, এখন পতিত অবস্থায় পড়ে রয়েছে। দিনদিন স্থানটি মাদক সেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
গনমাধ্যমে কর্মরত সাংবাদিক সুমন আহমেদ ও বিল্পব চক্রবর্তীসহ একাধিক সুধীজন এই মুক্তমঞ্চে সুষ্ঠু বিনোদন, শিক্ষা-সাহিত্য ও সংস্কৃতির চর্চার স্থান হিসেবে যথাযথ ব্যবহার হলে মুক্তমঞ্চ ও শিল্পকলা একাডেমী ভবনের প্রাণ ফিরে আসবে বলে দাবী করেন। তারা আরও বলেন, যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শিল্পকলা একাডেমী মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছিল সেই উপজেলা শিল্পকলা একাডেমির কমিটির না থাকার কারণে অনেকটা অবহেলা অযত্নে পড়ে রয়েছে নবনির্মিত মুক্তমঞ্চ ও শিল্পকলা একাডেমী ভবন ও নাট্যচর্চা কেন্দ্র ।

এ সময়ে উপজেলার বিভিন্ন সংস্কৃতি মনা ব্যক্তিরা দ্রুত শিল্পকলা একাডেমি ভবন ও নাট্য চর্চা কেন্দ্র ও মুক্তমঞ্চ ব্যবহারের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষের। একটি অঞ্চলের শিক্ষা সাহিত্য সংস্কৃতি চর্চার উপরে নির্ভর করে মাটি ও মানুষের লালিত স্বপ্ন যে অঞ্চল সাহিত্য সংস্কৃতি উন্নত সেই অঞ্চল তত বেশি উন্নত ।

সাংবাদিক মাহবুবুর রহমান টিপু জানান, আজ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা শিল্পকলা একাডেমী ভবন নাট্যচর্চা কেন্দ্র ও মুক্তমঞ্চকে সচল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগের কোন বিকল্প নেই। তাদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিল্প-সাহিত্য সংস্কৃতি সংগঠনগুলো তাদের সাহিত্য সংস্কৃতি চর্চাকে প্রসারিত করতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী ।
এই বিষয়ে জানতে নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য ও গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এরশাদ আল মামুন বলেন একটি অঞ্চলের শিক্ষা সাহিত্য সংস্কৃতি বিকাশ করার জন্য শিল্পকলা একাডেমীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য তাই এই অঞ্চলের মাটি ও মানুষের সংস্কৃতি তুলে ধরার জন্য লবনির্মিত শিল্পকলা একাডেমীর ও মুক্ত মঞ্চকে সচল করতে আহ্বান জানান।এছাড়াও স্থানীয় সংস্কৃতি চর্চাকে বেগবান করতে সংস্কৃতি ব্যাক্তিদের মাধ্যমে শিল্পকলা পরিচালনা কমিটির বিকল্প নেই ।অতিসত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম বলেন উপজেলা শিল্পকলা একাডেমীকে সচল করতে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক মহোদয়কে এই বিষয়ে লিখিতভাবে কয়েকবার অবহিত করা হয়েছে। পাশাপাশি এই স্থানের কেয়ারটেকারকে পুনরায় বহাল করার জন্য আবেদন করা হয়েছে। শুধু তাই নয় ভবনকে ব্যবহার উপযোগী করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আবেদন দেওয়া হয়েছে।‌ কমিটি গঠন করার জন্য চাহিদা অনুযায়ী পত্র বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে।
আশাবাদী তিনি উপজেলা শিল্পকলা একাডেমী চত্বর আবার সংস্কৃতি বলয় হিসেবে ও সাহিত্যচর্চার কেন্দ্র হিসেবে নতুন আঙ্গিকে পুরোদমে সংস্কৃতি কর্মকান্ড শুরু হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:০৭:৩০   ১১ বার পঠিত  |