ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্তে আলোচনা, বলছে দ্য হিন্দু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় সন্তানের লাঠির আঘাতে আহত মা, বিচার চেয়ে থানায় অভিযোগ

হাতিয়ায় সন্তানের লাঠির আঘাতে আহত মা, বিচার চেয়ে থানায় অভিযোগ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 হাতিয়ায় সন্তানের লাঠির আঘাতে আহত মা, বিচার চেয়ে থানায় অভিযোগ

নোয়াখালী:একজন মায়ের জীবনের সবচেয়ে বড় ভরসা তাঁর সন্তান। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, না খেয়ে থেকেও সন্তানকে মানুষ করেন তিনি। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানের হাতেই মারধরের শিকার হয়ে বিচার চাইতে থানার দ্বারস্থ হতে হয়েছে নোয়াখালীর হাতিয়ার এক অসহায় বৃদ্ধা মাকে।
শনিবার ( ১ আগস্ট) সন্ধ্যায় নিজ সন্তানের বিরুদ্ধে হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহছেনা বেগম (৯০)। এর আগে একই দিন সকালে তাঁর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে মো. আরিফ উদ্দিন, পুত্রবধূ ও পরিবারের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে তাঁর ওপর শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতন চালিয়ে আসছেন। সর্বশেষ শনিবার সকালে তাঁরা বসতবাড়িতে গিয়ে মোহছেনা বেগমকে মারধর করেন। এ সময় তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং বসতঘরে থাকা তিনটি গাভী ও একটি ষাঁড় গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা অপর পুত্রবধূ জান্নাত বেগমও হামলার শিকার হন।
মোহছেনা বেগম বলেন, “যে সন্তানকে কষ্ট করে মানুষ করেছি, আজ সেই সন্তানই আমার ওপর হামলা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমার জীবনের নিরাপত্তাও চাই।”
হামলায় আহত মোছেহেরা বেগম ও জান্নাত বেগমকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে মোহছেনা বেগম হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছেলে মো. আরিফ উদ্দিন। তিনি বলেন, “আমি আমার মাকে মারিনি। আমার ভাইয়ের বউ আমাদের সঙ্গে ঝগড়া করছিল। তার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। মাকে মারধরের অভিযোগ সত্য নয়।”
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, “মাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য জাহাজমারা তদন্ত কেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:০৩:৪৫   ৯১ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ার স্কুলে ১৫ দিনে তৃতীয়বার অজ্ঞান, হাসপাতালে ১০ শিক্ষার্থী
হাতিয়ায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই
যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
হাতিয়ায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ঝাঁজালো গন্ধে ফের অসুস্থ ২০ শিক্ষার্থী
নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা



আর্কাইভ