ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে  সংবাদ সম্মেলন

টাঙ্গাইল: ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের সন্ত্রাসী ও ভূমিদস্যু আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে শনিবার (১ আগস্ট) বিকেল ৫ টায় ঘাটাইল উপজেলার বকশিয়া দাখিল মাদরাসা মাঠে সংবাদ সম্মেলন করেছেন একজন নির্যাতিত কলেজ শিক্ষক ও কবি।

ভূঞাপুরের নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ও পার্শ্ব ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলী তার নিজ গ্রামের বাজারে ভূমিদস্যু, সন্ত্রাসী ও মামলাবাজ আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তার জমি বেখলের অভিযোগ করে লিখিত বক্তব্য পেশ করেন।

তিনি বলেন, ভূমিদস্যু ও সন্ত্রাসী আতাউর রহমান ওরফে আতর আলী নিজ গ্রাম ছেড়ে ঘাটাইল সদরে বসবাস করে এবং সেখানে বসে বসে এলাকায় ভূমি দখল, মারামারি, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন। তিনি যাকে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, তার নামেই মামলা দেন। শুধু মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলেজ শিক্ষক ও কবি শাজাহান আলী আরো বলেন, মামলাবাজ আতর আলী শুধু মামলাই দেন না, সুযোগ বুঝে হামলা চালায় অনেক পরিবারই তার হামলার শিকার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে অনেক পরিবারকে নি:স্ব করবে এবং অনেক হত্যা বা গুম করতে পারে।

বাংলাদেশ সময়: ১৯:৫৯:০০   ১৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের
● কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা
● নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন
● ট্রাইব্রেকারে জয়, বড়গাঁও ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোড়াশাল
● আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর পিএস



আর্কাইভ