ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 কাউখালীতে বিশেষ অভিযানে দুই গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাত ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে রবিবার (২ আগস্ট) ভোর রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হালিমের ছেলে, কথিত মাদক ব্যবসায়ী ইব্রাহিম(২১)কে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে প্রায় সাত ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী থানার এসআই মহিউদ্দিন। এ সময় এএসআই খাইরুল হাসানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানাই।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাঁজা গাছসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।
পুলিশ জানায়, এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ইব্রাহিমকে রবিবার পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:০৯:৩৮   ৪ বার পঠিত  |