ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে ভরতকাঠি চ্যাম্পিয়ন রসুলপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুরে জামায়াত জোটের লংমার্চ সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা মানিকগঞ্জে প্রবাসফেরত ব্যক্তি, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার দুমকিতে ইউপি সদস্য বারেককে নির্যাতনের অভিযোগে মানববন্ধন পবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা গলাচিপায় গণঅধিকার পরিষদের কার্যালয় নির্মাণ ঘিরে সংঘর্ষে আহত ১৫ দুমকিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় মাহিন্দ্রাচালক আহত কয়রায় ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৭ লাখ টাকার নগদ ও স্বর্ণালংকার চুরি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে বজ্রপাতে ২ নারীসহ নিহত ৩, আহত ২

পীরগঞ্জে বজ্রপাতে ২ নারীসহ নিহত ৩, আহত ২


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ নিহত ২, আহত ২
ঠাকুরগাঁও:পীরগঞ্জে বজ্রপাতে ২নারীসহ ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন । রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের বোলগাও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে বোলগা গ্রামের চা দোকানি (বিক্রেতা) শান্তি রানী (৪৫) ও দোকানের খরিদ্দার পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে সহি রাম (৫৫) ঘটনাস্থলে নিহত হন। একই দিনে একই ইউনিয়নে একই সময় সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের নয়নের স্ত্রী রুনা (২২) নিজ শয়ন কক্ষে বজ্রপাতে মারা যান।

এ সময় বজ্রপাতের আঘাতে সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০) গুরুতর আহত। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শান্তি রানী উপজেলার বোলগাও গ্রামের মহেন চন্দ্রের স্ত্রী ও রুনা সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের নয়নের স্ত্রী এবং সহি রাম পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামে বিহারু রামের ছেলে। আহত সালন চন্দ্রের বাড়ি বোলগা গ্রামে আর টেপরা চন্দ্র রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের বাসিন্দা।
বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার ঘটনাস্থর পরিদর্শন করে নিহতদের পরিবারে নগদ ২৫ হাজার টাকা ও শুকনা খাবার বিতরণ করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক ঘটনা সত্যতা স্বীকার করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩২   ৮৫ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


সিন্দুল্যা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টানদের দিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
পীরগঞ্জে অবৈধ সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের



আর্কাইভ