ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি

রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


রাঙ্গাবালীতে এক বছরে ছয় ইউএনওর বদলি

পটুয়াখালী: রাঙ্গাবালী উপজেলায় এক বছরে ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হয়েছেন। তাদের মধ্যে একজন যোগদানের এক দিনের মাথায় প্রত্যাহার হয়েছেন। ঘন ঘন ইউএনও বদলির কারণে উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রম ও উন্নয়নকাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে পাশের উপজেলা গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২ জুলাই ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজীব দাশ পুরকায়স্থ। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাস দুই দিন দায়িত্ব পালন করেন তিনি। এরপর ইউএনও হিসেবে দায়িত্ব নেন মোঃ নাহিদ ভূঞা। তিনি ২০২৬ সালের ২৬ মার্চ পর্যন্ত তিন মাস ২২ দিন দায়িত্বে ছিলেন।

এরপর গলাচিপা উপজেলার তৎকালীন ইউএনও মোঃ মাহমুদুল হাসান ২৭ এপ্রিল পর্যন্ত এক মাস এক দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে রাঙ্গাবালীর ইউএনওর দায়িত্ব পালন করেন।

২৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ২০ দিন প্রথম দফায় ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন রাঙ্গাবালীর সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান।

১৭ মে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নেন নিরুপম মজুমদার। তিনিও মাত্র এক মাস আট দিন দায়িত্ব পালন করে ২৫ জুন বিদায় নেন। এরপর ২৫ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত এক মাস এক দিন দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান।

সর্বশেষ ২৬ জুলাই সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন রাঙ্গাবালীর ইউএনও হিসেবে দায়িত্ব নেন। তবে পূর্বের কর্মস্থলে থাকাকালে ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও লেটার তৈরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ অভিযোগের পর যোগদানের পরদিনই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ফলে মাত্র এক দিন দায়িত্ব পালন করতে পারেন তিনি।

এরপর ২৭ জুলাই থেকে গলাচিপার ইউএনও আবুজর মোঃ ইজাজুল হককে রাঙ্গাবালীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রাঙ্গাবালী ও গলাচিপার মধ্যে কোনো সড়ক যোগাযোগ নেই। আগুনমুখা নদী পেরিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যেতে কয়েক ঘণ্টা সময় লাগে। ফলে রাঙ্গাবালীতে অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনওর নিয়মিত যাতায়াত সম্ভব হয় না। এতে জরুরি সিদ্ধান্ত গ্রহণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, ইউএনও উপজেলা প্রশাসনের প্রধান সমন্বয়কারী। এলাকার সমস্যা ও সম্ভাবনা অনুধাবনের আগেই ঘন ঘন বদলি হলে উন্নয়নকাজের ধারাবাহিকতা বাধাগ্রস্ত হয়।

ভৌগোলিক বিচ্ছিন্নতা, নদীভাঙন, জলোচ্ছ্বাসসহ নানা দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাঙ্গাবালীতে দ্রুত একজন স্থায়ী ইউএনও পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:১২   ১২৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ