ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম
দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান দল যাতে সরকারের ভেতর হারিয়ে না যায় ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত ভেড়ামারায় টেকসই কৃষি প্রকল্পের আওতায় কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম বিতরণ ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবুধুর মৃত্যু,লাশ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ কাউখালীতে কঁচা নদীতে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার চাটমোহরে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন বিএমডিএ’র চেয়ারম্যান পুলিশ কোনো দলের নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নবীনগরে জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি গ্রেপ্তার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জেলা প্রশাসকের সেলাই মেশিন, সাইকেল বিতরণ

দোহারে জেলা প্রশাসকের সেলাই মেশিন, সাইকেল বিতরণ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬


 দোহারে জেলা প্রশাসকের সেলাই মেশিন, সাইকেল বিতরণ

ঢাকা: দোহার উপজেলায় দিনব্যাপী সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বিশেষ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর নির্মাণ সহায়তা, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম।
রোববার (২ আগষ্ট) সকালে জেলা প্রশাসক দোহার উপজেলার মৈনট ঘাট,বিলাশপুর ইউনিয়নের কুলছড়ি ঘাট ও কৃষ্ণচুড়া গাছ লাগিয়ে ‘কৃষ্ণ কাননের’ শুভ উদ্বোধন করেন। এছাড়াও খাল খনন কর্মসূচি, উপজেলা ভূমি অফিস, দোহার পৌরসভা ও মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবার মান পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫০টি বাই-সাইকেল বিতরণ, ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক সরজ্ঞামাদি বিতরণ, ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ,ক্লিন স্কুল গ্রীন স্কুল কর্মসূচীর আওতায় পরিস্কার-পরিছন্নতা উদ্বুদ্ধকরণে বর্জ্য ব্যবস্থাপনা ডাষ্টবিন /বিন বিতরণ ও সহায়তা বিতরণ হিসেবে ২০টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম। আরও উপস্থিতি ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি তাসফিক সিবগাত উল্লাহ। এ সময় সুবিধাবঞ্চিত নারীদের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং শিক্ষার্থীদের ফলজ গাছ, ডাষ্টবিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম বলেন, সরকারের উন্নয়ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
ইউএনও মো.মাঈদুল ইসলাম বলেন, উপকারভোগীদের এসব সহায়তা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৩:৩৮   ২ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


সিংগাইরে প্রাইভেটকারের চাপায় বৃদ্ধা নিহত
দোহারে জেলা প্রশাসকের সেলাই মেশিন, সাইকেল বিতরণ
নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ও মুক্তমঞ্চ মাদকসেবীদের আড্ডাখানা
টাঙ্গাইলে সন্ত্রাসী আতরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সভাপতি আখতার ও সম্পাদক মোয়াজ্জেম ভূঞাপুরে একতা ভ্রমণ সমিতির কমিটি গঠন



আর্কাইভ