![]()
পটুয়াখালী:কলাপাড়া উপজেলায় জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ। পরে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার মাছটি অবতরণ কেন্দ্রে আনা হলে সেটি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও স্থানীয় মানুষের ভিড় জমে। মাছটির প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ৩৪৬ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এমবি সিফাত নামের একটি মাছ ধরার ট্রলারের জেলে রহিম মাঝি বঙ্গোপসাগরের সোনারচর এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের সিফাত এন্টারপ্রাইজ আড়তে নেয়া হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে রহিম মাঝি বলেন, জাল তুলে দেখি অন্যান্য মাছের সাথে একাট বড় মাছও উঠেছে। পরে এটি ভোল মাছ বলে নিশ্চিত হই। এমন বড় ভোল সচরাচর ধরা পড়ে না। মাছটির ক্রেতা আড়তদার মোঃ মিজানুর রহমান জানান, আকার ও মান ভালো হওয়ায় মাছটি ৩৫ হাজার টাকায় কেনা হয়েছে। এটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে।
এন/ এন
বাংলাদেশ সময়: ২২:২৬:২৭ ৪ বার পঠিত | ● কলাপাড়া ● জাল ● জেলে ● ভোল ● মাছ